হোম > সারা দেশ > ঢাকা

হাসপাতালে সেবা বন্ধ রেখে বসন্ত উৎসব, রোগীদের ভোগান্তি

ফেনী প্রতিনিধি

ফেনীতে রোগীদের সেবা কার্যক্রম বন্ধ রেখে সদর হাসপাতালে বসন্তবরণ উৎসব করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে হাসপাতালের পুরোনো ভবনে এ উৎসবের আয়োজন করা হয়। এতে গান-বাজনা নিয়ে আনন্দে মেতে ছিলেন হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীরা। 

এদিকে, দিনটিতে সরকারিভাবে নির্ধারিত কোনো ছুটি না থাকলেও বসন্তবরণ উৎসব চলে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ফলে সরকারি হাসপাতালটির আউটডোর ও ইনডোরে চিকিৎসা নিতে আসা চার শতাধিক রোগী সেবা নিতে এসে ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে। 

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রহিমা বেগম নামে এক নারী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে এসে চিকিৎসকের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও পাইনি। হাসপাতালে উৎসব তাই সেবা দেরি হচ্ছে শুনেছি।’ পরে তিনি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেবেন বলে হাসপাতাল ত্যাগ করেন। 

চিত্তরঞ্জন নামে এক বৃদ্ধ বলেন, ‘সারা রাত কোমর ব্যথায় কষ্ট করেছি। সকালে ডাক্তার দেখিয়ে সমস্যা থেকে মুক্তি পাব ধারণা করেছি, এখন কোথায় যাব বুঝতে পারছি না। এ ধরনের আয়োজন অন্য সময় করলে ভালো হতো।’ 

শফিকুর রহমান নামে আরেক রোগী চিকিৎসককে না পেয়ে কী করবেন বুঝতে পারছেন না। তিনি বলেন-‘দীর্ঘক্ষণ অপেক্ষায় আছি কিন্তু কেউ জানাচ্ছে না চিকিৎসক কোথায় আছেন। হাসপাতালের কাউকে জিজ্ঞেস করলেও ধমক দেন।’ 

এ ব্যাপারে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসিফ ইকবাল মোবাইল ফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিদিনের মতো সকাল ১০টা থেকে হাসপাতালে চিকিৎসাসেবা দিয়েছেন। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজীর মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। 

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার