হোম > সারা দেশ > ঢাকা

টাকা ফেরতের দাবিতে ইভ্যালির ভুক্তভোগী গ্রাহকদের মানববন্ধন

আজকের পত্রিকা ডেস্ক­

জাতীয় প্রেসক্লাবের সামনে ইভ্যালির প্রতারিত ভুক্তভোগী গ্রাহকবৃন্দের ব্যানারে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

টাকা ফেরতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ভুক্তভোগী গ্রাহকেরা। আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ইভ্যালির প্রতারিত ভুক্তভোগী গ্রাহকবৃন্দের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তাঁরা।

মানববন্ধনে ইভ্যালির প্রতারিত ভুক্তভোগী গ্রাহকবৃন্দের প্রধান সমন্বয়ক আবিদ খান বলেন, ‘আমরা বিগত সরকারের সময়েও দাবি জানিয়েছি, এখনো জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, এই সরকার জনগণের সরকার। আমাদের ন্যায্য দাবি। আমরা কেন টাকা ফেরত পাব না।’

মানববন্ধনে অবিলম্বে গ্রাহকদের পাওনা পরিশোধ এবং ইভ্যালির সিইও মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের দেশ ছাড়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার দাবি জানানো হয়।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী