হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ হত্যা মামলার আসামি বিএনপি নেতা মোহন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বিএনপির মহাসমাবেশের সময় গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মো. মোহনকে (৬৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। মোহন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।

আজ বুধবার বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।  

র‍্যাব-১০-এর উপপরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর পল্টন থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহনকে গ্রেপ্তার করা হয়েছে।

মোহন নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এ ছাড়া তিনি কেরানীগঞ্জ, রাজধানীর কোতোয়ালি, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ নাশকতা কার্যক্রমে সরাসরি জড়িত। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে