হোম > সারা দেশ > ঢাকা

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি

হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল। ছবি: আজকের পত্রিকা

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, ভারত থেকে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

আজ শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসি-সংলগ্ন রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। তিনি অভিযোগ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার ও তদন্তপ্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি নেই। ঘটনার ছয় মাস পার হলেও সরকার এখনো হত্যার রহস্য উদ্‌ঘাটন এবং বিচার নিশ্চিত করতে পারেনি।

আম্মার বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এ বিষয়ে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য জি এ সাব্বিরও বক্তব্য দেন। তিনি বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

বক্তারা দাবি করেন, ওসমান হাদি হত্যার ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত, সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। এই দাবিতে প্রয়োজন হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তাঁরা জানান।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার