হোম > সারা দেশ > ঢাকা

মাইলস্টোনে স্বল্প পরিসরে শুরু হয়েছে পাঠদান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে মাইলস্টোনে পাঠদান শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

উত্তরার দিয়াবাড়িতে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার ১৫ দিন পর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে স্বল্প পরিসরে পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখার (নবম থেকে দ্বাদশ শ্রেণি) শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় পাঠদান কার্যক্রম।

বুধবার সকাল সাড়ে ৮টা থেকে মাইলস্টোনে পাঠদান শুরু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

জানতে চাইলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ্ বুলবুল বলেন, ‘রোববার ও সোমবার ক্যাম্পাসে মূলত চলেছে দোয়া মাহফিল, মানসিক ট্রমা প্রশমন কর্মসূচি ও কাউনসেলিং। আজ থেকে ধাপে ধাপে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম। তবে পরবর্তী তিন মাস কাউনসেলিং চলবে।’

গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান। এরপর বিমানটিতে আগুন ধরে যায়। এতে বৈমানিক, শিক্ষার্থী, শিক্ষকসহ সেদিনই ২২ জন নিহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় অনেকে মারা যায়। এ ঘটনায় স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আয়াসহ ৩৪ জনের মৃত্যু হয়েছে।

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়