হোম > সারা দেশ > ঢাকা

তাপপ্রবাহের মধ্যে চলতি সপ্তাহে জবিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্ত 

জবি প্রতিনিধি

সারা দেশে চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহে সব বিভাগের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আর এ সপ্তাহে যেসব পরীক্ষা রয়েছে, সেসব পুনরায় রিশিডিউল করা হবে। 

আজ রোববার উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম। 

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আইনুল ইসলাম বলেন, অতিরিক্ত তাপপ্রবাহের কারণে চলতি সপ্তাহে সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর কোনো পরীক্ষা থাকলে সেই সব রিশিডিউল করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই তাপপ্রবাহ পরবর্তী সপ্তাহে অব্যাহত থাকলে তখন আবার সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে, আপাতত এই সপ্তাহটা অনলাইনেই চলবে। 

এদিকে সারা দেশে চলমান প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সারা দেশের স্কুল-কলেজের পূর্বনির্ধারিত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তা ছাড়া প্রচণ্ড দাবদাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার