হোম > সারা দেশ > ঢাকা

রাইড শেয়ারিং চালকদের ইউনিয়নের আওতায় আনতে সুপারিশ সংসদীয় কমিটির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঠাও-উবারের মত অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংয়ের গাড়ি চালকদের ট্রেড ইউনিয়নের আওতায় আনতে নীতিগতভাবে একমত পোষণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। যা বাস্তবায়নে মন্ত্রণালয়কে একটি কমিটি গঠনের সুপারিশ করে সংসদীয় কমিটি। 

আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কমিটি উবার-পাঠাও, কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন শ্রমিকদের ট্রেড ইউনিয়নের আওতায় আনার বিষয় নীতিগতভাবে একমত পোষণ করেন এবং এটি বাস্তবায়নে মন্ত্রণালয়কে ১টি কমিটি গঠনের সুপারিশ করা হয়।

দেশের কলকারখানার জন্য প্রযোজ্য ১ বছর মেয়াদি লাইসেন্স ৫ বছর মেয়াদে উন্নীতকরণসহ লাইসেন্স প্রাপ্তিতে ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিতকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য মন্ত্রণালয়কে  সুপারিশ করে কমিটি।

নারী শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ শ্রমঘন এলাকায় ডরমেটরি স্থাপনের বিষয়ে সম্ভাব্যতার সমীক্ষা করে আবাসন বরাদ্দের নীতিমালা প্রণয়ন ত্বরান্বিত করার জন্য সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি এইচ এম ইব্রাহিমের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটি সদস্য ও প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, শাজাহান খান, এস.এম. ব্রহানী সুলতান মামুদ, আসাদুজ্জামান এবং মো. আব্দুল্লাহ।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার