হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর পল্লবীতে সামান্য ‎তর্কে নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যা, অটোরিকশাচালক গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

পল্লবীতে নিরাপত্তা কর্মী সালাউদ্দিন হত্যার অভিযোগে অটোরিকশাচালক মো. সাগর শেখকে গ্রেপ্তার করে পিবিআই। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর উত্তর পল্লবী আবাসিক এলাকায় অটোরিকশা নিয়ে প্রবেশ করতে না দেওয়া নিয়ে তর্কের জেরে সালাউদ্দিন (৫৫) ‎নামের এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

১৩ এপ্রিলের এই ঘটনায় জড়িত অভিযোগে মো. সাগর শেখ (৩৭) নামের এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল শুক্রবার ভোরে রাজধানীর মিরপুর ১১ নম্বর এলাকা থেকে সাগরকে গ্রেপ্তার করা হয়। ‎নিহত সালাউদ্দিন পেশায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। তাঁর বাড়ি ভোলা জেলায় হলেও তিনি ঢাকার রামপুরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

আজ ‎শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

‎এনায়েত হোসেন বলেন, গত ১৩ আগস্ট বেলা ১টার দিকে উত্তর পল্লবী আবাসিক এলাকায় দায়িত্ব পালনকালে সালাউদ্দিন একটি অটোরিকশাকে ভেতরে প্রবেশে বাধা দেন। এলাকাবাসীর সিদ্ধান্ত অনুযায়ী সেখানে রিকশা প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এ নিয়ে অটোরিকশাচালকের সঙ্গে তাঁর তর্ক হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযুক্ত চালক সালাউদ্দিনকে এলোপাতাড়ি ঘুষি-লাথি ও মারধর করেন সাগর।

একপর্যায়ে নিরাপত্তাকর্মী সালাউদ্দিন গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরদিন বিকেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

‎এই ঘটনায় নিহত সালাউদ্দিনের স্ত্রী খালেদা বেগম বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব পায় পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তর ইউনিট।

‎অতিরিক্ত ডিআইজি জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। এরপর ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে মিরপুর সেকশন-১১ এলাকা থেকে মো. সাগর শেখ নামে ওই অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

‎গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর শেখ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার