হোম > সারা দেশ > ঢাকা

রামপুরায় চারতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় চারতলা ভবন থেকে পড়ে আয়ান মো. জাওজি (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা ২টার দিকে রামপুরা উলন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা সোয়া ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুর চাচা জাহাঙ্গীর হোসেন জানান, আয়ান শারীরিক প্রতিবন্ধী ছিল। সে রামপুরা উলন বাজার এলাকার ওই বাড়িতে চতুর্থ তলায় পরিবারের সঙ্গে থাকত। দুই ভাই ও এক বোনের মধ্যে আয়ান ছিল সবচেয়ে ছোট।

জাহাঙ্গীর হোসেন আরও জানান, বাড়িটির ছয়তলা পর্যন্ত করা কথা থাকলেও চারতলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হয়েছে। আয়ান কখন ছাদে গিয়েছে, তা কেউ বুঝতে পারেনি। হঠাৎ নিচে পড়ে আহত হয়। পরে প্রথমে বেটারলাইফ হাসপাতালে নেওয়া হয়, সেখান থেকে ঢামেকে আনার পর মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে শিশুটিকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, চারতলার ছাদ থেকে পড়ে শিশুটি আহত হয়েছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার