হোম > সারা দেশ > ঢাকা

খিলক্ষেত ও উত্তরখান থেকে মাদকসহ গ্রেপ্তার ৪

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

জব্দ করা মাদকদ্রব্য ও টাকা। সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত ও উত্তরখান এলাকা থেকে বিপুল হেরোইন, ইয়াবা বড়িসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে খিলক্ষেত বাজার ও উত্তরখান মাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন সেনাবাহিনীর পূর্বাচল আর্মি ক্যাম্পের সেনা কর্মকর্তারা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাবু (৩৩), রনি (৩৩), বক্কর (২৮) ও আলমগীর (৩৫)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ১ কেজি হেরোইন, ৫৯৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪৫ হাজার টাকা, মাদকের সেবনের সরঞ্জামাদি, ছুরি, কাঁচি জব্দ করা হয়।

মাদকসহ গ্রেপ্তার চারজন। ছবি: সংগৃহীত

আজ বিকেলে পূর্বাচল আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেনাবাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে খিলক্ষেত বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি বাবুকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরখানে মাজার এলাকা থেকে রনি, বক্কর ও আলমগীরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের কাছ থেকে ১ কেজি হেরোইন, ৫৯৫ পিস ইয়াবা, মাদক বিক্রির ৪৫ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলেও জানা গেছে।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য উত্তরখান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে সেনাবাহিনী।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার