হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

ঢামেক প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হক ডকইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আহমেদ দেওয়ান (৬০)।

আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ কাউটাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আহমেদ দেওয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আনা হয়। চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আহমেদ দেওয়ানের মেয়ে রেখা আক্তার জানান, তাঁর বাবা দীর্ঘ ২৫ বছর ধরে হক ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি করেন। তাঁদের বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের দক্ষিণ পানগাঁও এলাকায়। আজ সকাল ৬টা থেকে ডিউটি ছিল তাঁর বাবার। এ জন্য ভোর ৫টার দিকে বাড়ি থেকে রওনা হন। কিছুক্ষণ পরই তাঁদের কাছে খবর আসে, ডকইয়ার্ডে কারা যেন তাঁর বাবাকে ছুরি মেরেছে।

রেখা আক্তার আরও জানান, প্রথমে আহমেদ দেওয়ানকে আদ-দ্বীন হাসপাতাল আনা হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে রেখা আক্তার কোনো ধারণা দিতে পারেননি। তাঁর দাবি, আহমেদ দেওয়ানের কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিরাপত্তারক্ষী আহমেদ দেওয়ানের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার