হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন ৪ দিন বন্ধ থাকবে

ঢাবি প্রতিনিধি

ফাইল ছবি

বহিরাগত নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন আগামী ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন।

আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ। 

সাইফুদ্দিন বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশন ৪ দিন বন্ধ রাখার জন্য সুপারিশ করেছি।’

যোগাযোগসচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালকে তাৎক্ষণিকভাবে ৪ দিন স্টেশনটি বন্ধ রাখতে বলেছেন। এ বিষয়ে শিগগির মেট্রোরেলকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ৬টি পয়েন্ট আমরা বন্ধ করে দিতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন আসবে। তাই মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধের সুপারিশ করেছি।

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি