হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

শুক্রবার সকালে সাততলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। ছবি: স্ক্রিনশট

রাজধানীর উত্তরায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ছয়জন নিহত ও ১০ জনের বেশি আহতের ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাজী রফিক আহমেদ আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসার ছয়তলা ভবনে শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে নিহতরা হলেন—কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার কাজী বাড়ি নানুয়া দীঘির পশ্চিমপাড়া গ্রামের কাজী খোরশেদুল ইসলামের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তাঁর স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাঁদের ছেলে কাজী ফাইয়াজ রিশান (২) এবং ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দড়িপারশী গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে হারিছ উদ্দিন (৫২), তাঁর ছেলে মো. রাহাব (১৭) এবং হারিছের ভাতিজি রোদেলা আক্তার (১৪)।

এ ছাড়া ১০ জনের বেশি আহতের ঘটনা ঘটে। আহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

ওসি কাজী মো. রফিক আহমেদ। তিনি বলেন, ‘দুর্ঘটনাজনিত ছয়জনের মৃত্যুর ঘটনাটি একটি জিডি করে নোট রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে এবং অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার