হোম > সারা দেশ > ঢাকা

সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে দুদকে জিজ্ঞাসাবাদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বুশরা আফরিন। ছবি: সংগৃহীত

বিভিন্ন মামলায় গ্রেপ্তার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও সাবেক ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিনকে রাজধানীর সেগুনবাগিচায় প্রধান কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের বলেন, আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তাঁর মেয়ে বুশরা আফরিনকে ডাকা হয়েছিল।

দুদক সূত্র জানিয়েছে, আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশযাত্রায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।

২০২৩ সালে ডিএনসিসির ‘চিফ হিট অফিসার (সিএইচও)’ পদে নিয়োগ পেয়ে আলোচনায় এসেছিলেন বুশরা আফরিন। তাঁর দায়িত্ব ছিল ঢাকা শহরের তাপমাত্রা কমিয়ে সহনীয় অবস্থায় আনা। এর আগে এই নামে ডিএনসিসিতে কোনো পদ ছিল না।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক