হোম > সারা দেশ > ঢাকা

ঢাকাস্থ ভোলা জার্নালিস্টস ফোরামের সভাপতি রুমেন ও সম্পাদক পরশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকাস্থ ভোলা জার্নালিস্টস ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একাত্তর টিভির মুজাহিরুল হক রুমেন সভাপতি এবং সমকালের বিশেষ প্রতিনিধি সাহাদাত হোসেন পরশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটি আগামী ২ বছর দায়িত্ব পালন করবেন।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে কমিটি ঘোষণা করেন বিদায়ী কমিটির সভাপতি বিবিসির রাকিব হাসনাত সুমন।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি নিউজ টোয়েন্টিফোর টিভির শাহনাজ ইয়াসমিন বিশ্বাস, নাহিদ তন্ময়, জয়দেব দাস, প্রতিদিনের বাংলাদেশের সাইফ বাবলু, ভোরের ডাকের সাইদুল ইসলাম ও বিজনেস পোস্টের মীর মোহাম্মদ জসিম।

যুগ্ম সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের আব্বাস উদ্দিন নয়ন এবং ভোরের ডাকের নাজিউর রহমান সোহেল। এ ছাড়া অর্থ সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টিভির রিয়াজ সুমন, সাংগঠনিক সম্পাদক এনটিভির ফখরুল ইসলাম শাহিন, দপ্তর সম্পাদক বিজনেস স্ট্যান্ডার্ডের সাখাওয়াত প্রিন্স, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেয়ার বিজের রোহান রাজিব এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমার সংবাদের রেদওয়ানুল হক।

আর কার্যনির্বাহী সদস্যরা হলেন— আরেফিন ফয়সল (চ্যানেল আই), কার্যনির্বাহী সদস্য রাকিব হাসনাত সুমন (বিবিসি), তাপসী রাবেয়া আখি (খবরের কাগজ), শাহজাহান সাজু (খবরপত্র), রনি রায়হান (এনটিভি), সৈয়দ সাইফুল ইসলাম (আমার সংবাদ), সফিউল্লাহ সুমন (বিটিভি), সামির আহমেদ (এশিয়ান টিভি), জিনান মাহমুদ,  নূরে আলম জিকু (যুগান্তর) এবং ফজলুর রহমান (জনকন্ঠ)।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে