হোম > সারা দেশ > ঢাকা

জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদ। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের জ্যেষ্ঠ সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও আলী মামুদের স্বজনদের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে প্রেসক্লাবের দ্বিতীয় তলার শৌচাগার থেকে আলী মামুদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, আলী মামুদ দৈনিক দিনকালের সিটি এডিটর ছিলেন। তাঁদের বাসা মধ্যবাড্ডার শাহাবুদ্দিন মোড় এলাকায়। বাসা থেকে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বের হয়েছিলেন তিনি। এরপর দুপুরে যান প্রেসক্লাবে। পরে সোমবার রাত ১২টা বেজে গেলেও তিনি বাসায় ফেরেননি। এরপর আলী মামুদের সহকর্মীদের ফোন করে খোঁজ নিলেও তাঁর সন্ধান মেলেনি। তবে অনেকেই জানান, সোমবার বিকেল ৫টা পর্যন্ত প্রেসক্লাবে তাঁকে দেখা গেছে।

তাসভীর আরও বলেন, আজ সকাল ৭টার দিকে তাঁকে (আলী মামুদ) আবার খুঁজতে বের হন। একপর্যায়ে প্রেসক্লাবের এক অফিস সহকারী শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন। এ সময় নিচ দিয়ে উঁকি দিয়ে দেখেন, ভেতরে কেউ একজন পড়ে আছেন। তখন দরজাটি ভেঙে তাঁকে শৌচাগারের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মৃত আলী মামুদের স্ত্রী জেসমিন আরা জানান, ১২ বছর আগে তাঁর স্বামীর ওপেন হার্ট সার্জারি করানো হয়েছিল। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা গেছেন বলে তাঁর ধারণা।

দুই ছেলে ও এক মেয়ের জনক আলী মামুদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, আলী মামুদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার