হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিকেল ৫টায় গুলশান–১ নম্বর গোলচত্বরে ট্রাফিক পুলিশের সঙ্গে ৪ জন তৃতীয় লিঙ্গের সদস্য অংশ নেন। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ট্রাফিক ব্যবস্থাপনায় যুক্ত হয়েছেন তৃতীয় লিঙ্গের সদস্যরা। পথচারী ও গাড়িচালকদের সচেতনতা বাড়াতে ট্রাফিক ব্যবস্থাপনায় তাদের যুক্ত করা হয়েছে।

আজ রোববার বিকেল ৫টায় গুলশান ১ নম্বর গোলচত্বরে ট্রাফিক পুলিশের সঙ্গে চারজন তৃতীয় লিঙ্গের সদস্য এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় যেসব পথচারী ও গাড়িচালক ট্রাফিক আইন অমান্য করেছেন, তাদের আইন মানতে উদ্বুদ্ধ করতে ফুল দিয়ে সচেতনতার বার্তা দেন তাঁরা।

সরেজমিনে দেখা গেছ, ট্রাফিক সিগনাল অমান্য করে অনেক গাড়ি জেব্রা ক্রসিংয়ে ওপরে চলে আসে, এ সময় তৃতীয় লিঙ্গের সদস্যরা তাদের আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন। পাশাপাশি যারা আইন মেনে গাড়ি চালিয়েছেন, তাদের রজনীগন্ধা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এতে অংশ নেন তৃতীয় লিঙ্গের সদস্য মেহেবুবা, শাবানা, সীমা ও জেমি খান।

বিকেল ৫টায় গুলশান–১ নম্বর গোলচত্বরে ট্রাফিক পুলিশের সঙ্গে ৪ জন তৃতীয় লিঙ্গের সদস্য অংশ নেন। ছবি: সংগৃহীত

ঘণ্টাব্যাপী প্রতীকী এই অনুষ্ঠানে গুলশান ট্রাফিক বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাশ্রমে এই কর্মসূচি প্রতিদিন বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন ডিসি মিজানুর রহমান শেলী। তিনি বলেন, এক মাস তৃতীয় লিঙ্গের সদস্যরা গুলশান ১ ও ২ চত্বরে স্বেচ্ছাশ্রম দেবেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার