হোম > সারা দেশ > ঢাকা

মেট্রোরেল যাত্রীর পোস্ট: হুট করে লাইট-এসি বন্ধ, ট্রেন দাঁড়িয়ে ১৫ মিনিটের বেশি 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেট্রোরেলের লাইনের যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে। এ বিষয়ে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের কারও বক্তব্য না পাওয়া গেলেও, এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক জিহাদুল কবির আজকের পত্রিকাকে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বন্ধ আছে। তিনি নিজেও এই বিষয়ে খোঁজ নিচ্ছেন। 

আজ রোববার দুপুর ২টা ৪৫ মিনিটের পর উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। বেলা সাড়ে তিনটা পর্যন্ত ট্রেনটি বন্ধ রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ট্রেন ১৫ মিনিটের বেশি স্টেশনে দাঁড়িয়ে আছে এমন পোস্ট করেছেন। 

ফেসবুকে আহসান হাবিব নোবেল নামে একজন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে ২টা ৩৭ মিনিটে লিখেছেন, ‘পল্লবী স্টেশনে আসার আগে হুট করে কিছু লাইট ও এসি বন্ধ হয়ে গেল। এখন ট্রেন দাঁড়িয়ে আছে।’ 

আকাশ খান নামে একজন লিখেছেন, ‘আজ আমি দেখলাম, মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালে আটকায়। ২০ মিনিট ধরে কাজীপাড়ায় দাঁড়িয়ে আছে।’ 

উত্তরা স্টেশনে বোর্ডে লেখা উঠেছে এই যাত্রা সংক্ষিপ্ত বিলম্ব হবে। 

অন্যদিকে সকালে উত্তরা স্টেশনে যাত্রীর চাপে গেট বন্ধ করে দিয়েছিল স্টেশন কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ শেষ হয়েছে। মোনাজাত শেষে যাত্রীরা সবাই একসঙ্গে ফিরতে গিয়েই বাঁধে বিপত্তি। এ সময় যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা-উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে। 

স্টেশনের সামনে শত শত মানুষের ভিড়ে ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়। 

ঘটনাস্থলে থাকা এক গণমাধ্যম কর্মী জানান, বেলা ১১টার পরে স্টেশনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের টিকিট শেষ, যাত্রীরা যেন সামনের স্টেশনের দিকে যান। 

মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগতীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ। 

মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মন্নুগেট সড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক