হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে ৫টি একনলা বন্দুক, ককটেল ও গুলি উদ্ধার

রায়পুরা (নরসিংদী)প্রতিনিধি

নরসিংদীতে পাঁচটি একনলা বন্দুক, ককটেল ও গুলি উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ি থেকে বিপুল অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পাঁচটি একনলা বন্দুক, ১০টি বুলেট সিসা কার্তুজ, তিন রাউন্ড গুলি, পিস্তলের ম্যাগাজিন ও ১৮টি অবিস্ফোরিত ককটেল রয়েছে।

আজ শুক্রবার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস) সুজন চন্দ্র সরকার রায়পুরা থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা–পুলিশ জানতে পারে, রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় সন্ত্রাসীরা অবস্থান নিয়ে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ করছে।

তাৎক্ষণিকভাবে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ, তদন্ত পরিদর্শক প্রবীর কুমার ঘোষ ও সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালানো হয়।

নরসিংদীতে পাঁচটি একনলা বন্দুক, ককটেল ও গুলি উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

অভিযানকালে ওই এলাকায় একটি বসতবাড়ির পেছনের একটি ছোট পাকা ঘর থেকে পাঁচটি একনলা বন্দুক, ১০টি বুলেট সিসা কার্তুজ, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও ১৮টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

সুজন চন্দ্র সরকার আরও জানান, অভিযান চালানোর সময় সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। তবে তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গত সপ্তাহেও রায়পুরায় পৃথক অভিযানে সাতটি আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী সোহেল ও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান জেলা পুলিশের এই কর্মকর্তা।

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত