হোম > সারা দেশ > ঢাকা

ডেমরায় ৩ শতাধিক শ্রমজীবীর মাঝে পুলিশের পানি-স্যালাইন বিতরণ

শ্যামপুর-কদমতলী প্রতিনিধি

তীব্র তাপপ্রবাহে রাজধানীর ডেমরায় শ্রমজীবী মানুষের মাঝে পুলিশের পক্ষ থেকে বিশুদ্ধ সুপেয় ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। আজ সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন ব্যস্ততম এলাকায় প্রতিদিনের ন্যায় ৩ শতাধিক মানুষের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। 

আজ সারুলিয়া, হাজীনগর, স্টাফ কোয়ার্টার, বড়ভাঙ্গা, ডগাইর এলাকায় দিনমজুর, রিকশাচালক ও শ্রমজীবীদের মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত থেকে পানি বিতরণ করেন ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস ও ডেমরা থানার পরিদর্শক অপারেশন সুব্রত কুমার পোদ্দারসহ অন্যান্য পুলিশ সদস্যরা। 

অটোরিকশা চালক মকবুল মিয়া এক বোতল ঠান্ডা পানি ও স্যালাইন পেয়ে বলেন, ‘পুলিশের এ মানবিক কাজকে আমরা সাধুবাদ জানাই। বর্তমানে বাংলাদেশের পুলিশ মানবিকতায় কাজ করে যাচ্ছে বলে সবাই খুশি। পুলিশের এমন কর্মকাণ্ড এলাকায় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।’

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, উত্তপ্ত বায়ুতে জনজীবন বিপর্যস্ত। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মানবিক পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে ডেমরা থানা এলাকায় অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় খাবার পানি ও স্যালাইন বিতরণ অব্যাহত রাখা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার