হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে তালাবদ্ধ ঘর থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ ওহাব কলোনির একটি বাসার তালাবদ্ধ ঘর থেকে সিমা আক্তার (২২) নামের এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধারের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ফাতেমা। তিনি বলেন, আজ বিকেলে খবর পেয়ে ওহাব কলোনির পাঁচতলা একটি বাসায় যাই। সেখানে বাইরে থেকে দরজা তালাবদ্ধ অবস্থায় ছিল। দরজা ভেঙে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ পচনশীল ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআই ফাতেমা আরও বলেন, রাজি নামের এক ব্যক্তির সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয় বাসা ভাড়া নেন সিমা। তবে ঘটনার পর থেকে সেখানে কাউকে পাওয়া যায়নি। নারীর শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না। ময়নাতদন্তের পর মারা যাওয়ার প্রকৃত কারণ জানা যাবে।

মৃত নারীর বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা এলাকায় বলে জানান এসআই ফাতেমা। তিনি বলেন, নিহতের আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়েছে।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক