হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের হামলায় পুলিশ সদস্য গুরুতর আহত, রাতভর অভিযানে গ্রেপ্তার ১০২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কিশোর গ্যাংয়ের হামলায় আহত পুলিশ সদস্য। ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে বিভিন্ন গ্যাংয়ের ১০২ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত সবাই স্থানীয় বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে অভিযান চালাতে যায় আদাবর থানা-পুলিশের একটি দল। এ সময় স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হঠাৎ পুলিশের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে গুরুতর আহত হন পুলিশ সদস্য আল-আমিন। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

পুলিশের দাবি, হামলার নেতৃত্বে ছিল—কিশোর গ্যাংয়ের মূল হোতা জনি ও রনি। তাদের সঙ্গে ছিল—নাজির, ওসমান, দাঁতভাঙা সুজন, কবজিকাটা হৃদয় ও মাদক ব্যবসায়ী রাজুসহ আরও কয়েকজন। ধারালো অস্ত্র দিয়ে তারা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে।

ওসি এসএম জাকারিয়া বলেন, ‘পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।’

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় কিশোর গ্যাংয়ের দাপট চলছে। পুলিশের ওপর এ হামলার পর সাধারণ মানুষের আতঙ্ক আরও বেড়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার