হোম > সারা দেশ > ঢাকা

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃত অভিযুক্ত হলেন- মোহাম্মদ হোসাইন (৩১)। 

আজ মঙ্গলবার এটিইউ'র পুলিশ সুপার(মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদ আসলাম খান বলেন, এটিইউর একটি দল গোপন সংবাদ ও নিজস্ব নজরদারির ভিত্তিতে গতকাল সোমবার চাঁদপুর সদর মডেল থানাধীন চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া মুন্সিবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় এক সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে ১ টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২ টি সিম  কার্ড ও ১ টি মেমোরি কার্ড জব্দ করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত বিভিন্ন ফেসবুক পেজের উগ্রবাদী পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করত। সে নিজেও তার ভুয়া আইডি থেকে বিভিন্ন পোস্ট করে উগ্রবাদী কার্যক্রমে উৎসাহ দেওয়ার সঙ্গে সঙ্গে জিহাদের প্রস্তুতি গ্রহণ করছিল। সে ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ গ্রহণ ও প্রদানের ব্যাপারে এবিটি সদস্যদের উদ্বুদ্ধ করে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচার প্রচারণা চালিয়ে আসছিল।

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে