হোম > সারা দেশ > ঢাকা

উত্তরায় হঠাৎ সিটিটিসি, সোয়াট, ডিবি পুলিশের যৌথ অভিযান

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 

গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুরে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালায়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াট, গোয়েন্দা পুলিশ (ডিবি), থানা–পুলিশ ও ডিবির ডগ স্কোয়াড টিমের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শুক্রবার গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার আজমপুরে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। তবে অভিযানে উল্লেখযোগ্য কোনো সফলতা পাওয়া যায়নি।

অভিযানে দেখা যায়, তল্লাশিকালে সন্দেহজনক বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। বিশেষ করে আন্তজেলা বাসগুলোর যাত্রী ও তাদের মালপত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং কুকুরের মাধ্যমে তল্লাশির আওতায় আনা হয়।

এ বিষয়ে সিটিটিসি উপ-পুলিশ কমিশনার (ডিসি) খন্দকার খালেদ বিন নূর আজকের পত্রিকাকে বলেন, ‘নগরবাসী নিরাপত্তার স্বার্থে আজকের অভিযানটি পরিচালনা করা হয়েছে। সিটিটিসি, সোয়াট, ডিবি ও থানা-পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় গণপরিবহনে র‍্যানডম (গণহারে) চেক করা হয়েছে। আরেকটি ইউনিট যাত্রাবাড়ীতে তাদের তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।’

অভিযানের সফলতা প্রসঙ্গে জানতে চাইলে ডিসি খালেদ বলেন, ‘অভিযানকালে আমরা সবাইকে আশ্বস্ত করে বলেছি, কেউ ভীত হবেন না। বাংলাদেশ পুলিশ সব সময় আপনার নিরাপত্তায় নিয়োজিত আছে। আমরা আপনাদের (জনগণের) নিরাপত্তায় যেমন ছিলাম, এখনো আছি এবং সামনে আমাদের কার্যক্রম বেগবান হবে।’

ঢাকার উত্তরা: উচ্ছেদের পরও একই চিত্র

জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন: সংকট কাটাতে হলে প্রয়োজন বিশ্বকবির মানবিক আন্দোলন

মব দমনের প্রশিক্ষণ নেবে পুলিশের বিশেষ ইউনিট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ওপর হামলা, যুবক কারাগারে

নিখোঁজের দুই দিন পর বালুর মাঠে মিলল মধ্যবয়সীর গলাকাটা লাশ

এভারেস্ট জয় করতে যাচ্ছেন বাংলাদেশের নুরুননাহার

ডিএসসিসির অভিযান: ১০০ কাউন্টার সিলগালা ফুটপাত পুনরুদ্ধার

বিমানবন্দরে ৮৩ লাখ টাকার স্বর্ণ, ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার

বনানীতে ‘আমাকে বাঁচান’ লিখে রাস্তায় চিরকুট ফেললেন গৃহকর্মী, গৃহকর্ত্রী আটক

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন