হোম > সারা দেশ > ঢাকা

মিল্টন সমাদ্দার জামিনে মুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলোচিত–সমালোচিত মিল্টন সমাদ্দার জামিনে মুক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৮টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। 

আজ বুধবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শুভাস ঘোষ। 

তিনি বলেন, গতকাল বিকেলে কেরানীগঞ্জ কারাগারে আদালত থেকে তাঁর জামিনের কাগজপত্র পৌঁছায়। তিনি সব মামলাতেই জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই–বাছাই করে রাত ৮টায় তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁর বিরুদ্ধে জাল মৃত্যুসনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানব পাচারের অভিযোগে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তাঁকে রিমান্ডেও নেওয়া হয়। রিমান্ড শেষে তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার