হোম > সারা দেশ > ঢাকা

শ্যামপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন সদস্য গ্রেপ্তার

শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

‎রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির শ্যামপুর মডেল থানা-পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. নাইমুর রহমান (২২), হারুন (২৪) ও আলামিন মোল্লা (২০)। ‎

‎গতকাল সোমবার (৭ জুলাই) ভোররাত পৌনে ৬টায় শ্যামপুর থানাধীন জুরাইন সালাহ উদ্দিন পেট্রলপাম্পের সামনে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।‎

শ্যামপুর থানা সূত্রে জানা যায়, গতকাল ভোররাত পৌনে ৬টায় জুরাইন সালাহ উদ্দিন পেট্রলপাম্পের সামনে ঢাকা-মাওয়াগামী এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারের ওপর রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৫-৩০ জন লোক সরকারবিরোধী মিছিল করতে থাকেন। রাত্রিকালীন হোন্ডা মোবাইল ও স্পেশাল ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স তাৎক্ষণিক সেখানে পৌঁছায়। ঘটনাস্থল হতে পুলিশ নাইমুর, হারুন ও আলামিন নামের তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং অন্যরা দৌড়ে পালিয়ে যান। ‎

‎এ ব্যাপারে শ্যামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান আজকের পত্রিকাকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর মধ্য থেকে যাঁরা পালিয়ে গেছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়