হোম > সারা দেশ > ঢাকা

আগামীকাল হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) সংবাদদাতা

হিলি স্থলবন্দর। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামীকাল শনিবার দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম। আজ শুক্রবার সকালে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেরদৌস রহমান বলেন, প্রিয় নবী হজরত মোহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে আগামীকাল ৬ সেপ্টেম্বর শনিবার সরকারি ছুটি থাকায় দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে পরদিন ৭ সেপ্টেম্বর রোববার থেকে আবারও যথা নিয়মে আমদানি-রপ্তানি চালু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আরিফুল ইসলাম বলেন, শনিবার ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার