হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর গুলিস্তানে পার্কের পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্তানে শহীদ মতিউর পার্কের পুকুর থেকে এক শিশুর (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে শিশুটির নাম-পরিচয় জানা যায়নি।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। পরে পল্টন থানা-পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু ইউসুফ বলেন, ‘৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কের পুকুরপাড়ে যাই। সেখান থেকে জানা যায়, দু-তিনজন শিশু বেলা ৩টার দিকে পুকুরের পানিতে গোসল করতে নামে। তখন এক শিশু পানিতে তলিয়ে গেলে অন্য শিশুরা আশপাশের লোকজনদের বিষয়টি জানায়। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে পুকুরের তলদেশে তল্লাশি চালিয়ে বিকেল ৫টার দিকে শিশুটির মরদেহ খুঁজে পায়।’

এসআই আরও জানান, স্থানীয় লোকজন কেউ শিশুটির পরিচয় শনাক্ত করতে পারেননি। তার পরনে সাদা পায়জামা ও নীল রংয়ের পাঞ্জাবি রয়েছে এবং তার সঙ্গে যে কয়েকজন শিশু এসেছিল, তাদের পরনেও একই রকম পোশাক ছিল বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, শিশুটি কোনো মাদ্রাসার ছাত্র হতে পারে।

পুলিশ কর্মকর্তা জানান, মরদেহের দুই চোখে ও ঠোঁটের পাশে সামান্য জখম রয়েছে। শিশুটির পরিচয় ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ছাড়া ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক