হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ২ মাদক কারবারি গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর গুলিস্থান কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ওয়ারী থানা-পুলিশ।

গ্রেপ্তারেরা হলেন—মো. জাহিদ হাসান (৩২) ও আরাফাত হোসেন (২১)। তাঁদের উভয়ের বাড়ি সাতক্ষীরা সদরের কাথন্দা মোড়লপাড়ায়।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়ারী থানা সূত্রে জানা যায়, শনিবার ভোরে কাপ্তান বাজার এলাকায় কতিপয় ব্যক্তি ফেনসিডিল ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জাহিদের দেহ তল্লাশি করে তাঁর কাছে থাকা কালো রঙের স্কুল ব্যাগ থেকে ১০ বোতল ফেনসিডিল এবং আরাফাতের কাছে থাকা ব্যাগের মধ্য থেকে আরও ১০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারেরা আইন-শৃঙ্খলা বাহিনীর অগোচরে দীর্ঘদিন ধরে সাতক্ষীরা থেকে কৌশলে ফেনসিডিল সংগ্রহ করে ওয়ারীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে