হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় এসেছেন ইউএনএইচসিআর প্রধান

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে এসেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি। পাঁচ দিনের সফরে আজ শনিবার তিনি ঢাকা এসেছেন। ঢাকার ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, রোহিঙ্গা সহায়তায় আহ্বান জানাতে ফিলিপো গ্রান্ডি বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশ সফরকালে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলোতে কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা সাড়াদান কর্মসূচি নিয়ে আলোচনা করবেন। এ ছাড়া বাংলাদেশে কক্সবাজার ও ভাসানচরে মানবিক সহায়তাকারী প্রধান দাতা ও অংশীদারদের সঙ্গে বৈঠক করে স্থিতিশীল আন্তর্জাতিক সহায়তার বিষয়টি তুলে ধরবেন।

এ ছাড়া ফিলিপো গ্রান্ডি রোহিঙ্গা ক্যাম্প ও ভাসানচরে সফর করবেন। সে সময়ে রোহিঙ্গাদের সঙ্গে বৈঠক করে চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ আশার বিষয়ে আলোচনা করবেন।

ফিলিপো গ্রান্ডির এ সফরে ইউএনএইচসিআর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক ইন্দ্রিকা রাতওয়াতি এবং ইউএনএইচসিআরের হাইকমিশনারের সিনিয়র উপদেষ্টা হার্ভি ডি ভিলিরোচ প্রতিনিধি হিসেবে সঙ্গে থাকবেন।

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ইউএনএইচসিআরের হাইকমিশনার ফিলিপো গ্রান্ডি বাংলাদেশ সফর করেছেন।

কামরাঙ্গীরচরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ৫২

আশুলিয়ায় মেয়েকে পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

ঢাকার চার বাস টার্মিনাল দ্রুত শহরের বাইরে সরানোর নির্দেশ

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি