হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে আবাসিক হোটেল থেকে বিদেশি পিস্তলসহ ‘কারবারি’ গ্রেপ্তার

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

জব্দ করা পিস্তল, গুলি, ম্যাগাজিন ও মোবাইল ফোন। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর শ্যামপুর এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ আরিফুর রহমান নয়ন (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে। গ্রেপ্তার নয়ন স্থানীয় করিমুল্লাবাগ এলাকা মো. আরশ আলীর ছেলে।

আজ শুক্রবার র‍্যাব-১০ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। র‍্যাবের সহকারী মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে শ্যামপুর থানার পোস্তগোলা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হোটেলের একটি কক্ষ থেকে ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। সেই সঙ্গে আরিফুর রহমান নয়ন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে ‎‎আনোয়ার হোসেন জানান, আরিফুর রহমান নয়ন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে শ্যামপুর থানায় মারামারি, ছিনতাই ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর শ্যামপুরসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ‎

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার