হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে ধর্ষণচেষ্টা: নিরাপত্তা জোরদারে আরও ৫ সিদ্ধান্ত, আসামি ধরতে পুরস্কার ঘোষণা

জাবি প্রতিনিধি 

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দুষ্কৃতকারীকে গ্রেপ্তার এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারে একাধিক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

সংবাদ সম্মেলনে প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম নতুন করে নেওয়া পাঁচটি সিদ্ধান্ত তুলে ধরেন। এর মধ্যে ঘটনা তদন্তে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যারা ইতিমধ্যে কাজ শুরু করেছে; একই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে; জেলা পুলিশ, র‍্যাব, ডিবি, পিবিআই, সিআইডি, ডিএমপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিকে গ্রেপ্তারে যৌথভাবে অভিযান চালাচ্ছে; প্রযুক্তিগত সহায়তায় পুলিশ সাইবার টিম ও র‍্যাব ইন্টেলিজেন্স উইংও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং প্রশাসনের দাবি, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকেও আসামিকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আবদুর রব বলেন, ১২ মে রাতে সংঘটিত এ ন্যক্কারজনক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করছে। ঘটনার পর বিভিন্ন ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় ১৪টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়, যার বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। এ ছাড়া বুলিং ও র‍্যাগিং প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও র‍্যাগিং প্রতিরোধ-সংক্রান্ত নীতিমালা, ২০২৩ অনুযায়ী স্থায়ী কমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান, সহকারী প্রক্টরসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার