হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস বিস্ফোরণে দগ্ধ যুবকের মৃত্যু

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সোনারগাঁয়ের পিরোজপুরের মেঘনাঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র। ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শংকর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাসপাতালের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বুধবার দুপুরে দগ্ধ অবস্থায় ১২ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। তাঁদের মধ্যে শংকরের শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল।

চিকিৎসক আরও জানান, দগ্ধের পরিমাণ কম থাকায় ছয়জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে গুরুতর দগ্ধ হওয়ায় আরও পাঁচজন বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

বুধবার বেলা ১টার দিকে সোনারগাঁয়ের পিরোজপুরের মেঘনাঘাট এলাকায় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হন।

তাঁরা হলেন মনির হোসেন (৪৫), আল আমিন (৪০), নাজমুল আলম খাঁন (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), মো. আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) ও বদরুল হায়দার (৫০)। তাঁদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার