হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে রাস্তার পাশে ময়লা ফেলায় কারাদণ্ড

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: আজকের পত্রিকা

ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে ময়লা ফেলার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে কারাদণ্ড ও আরেকজনকে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৩ মে) শুভাঢ্যা এলাকায় কেরানীগঞ্জ পাসপোর্ট অফিসের পাশের সড়কে এই অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে ময়লা ফেলার সময় হাতেনাতে ধরা পড়ায় মো. রাসেল মিয়াকে (৪০) এক দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় ময়লা ফেলার নির্দেশ দেওয়ার দায়ে ওয়ালিউর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। এ সময় ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ দক্ষিণ সার্কেলের সহকারী কমিশনার ভূমি আফতাব আহমেদ, পুলিশ ও আনসার সদস্যরা।

ইউএনও উমর ফারুক বলেন, কেরানীগঞ্জ এলাকায় ইতিমধ্যে যত্রতত্র ময়লা ও আবর্জনা ফেলা নিষিদ্ধ করা হয়েছে। কেউ রাস্তাঘাট, খাল বা নদীতে ময়লা ফেলে পরিবেশ দূষণ করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাস্তার পাশে ময়লা ফেলায় ইতিমধ্যে একজনকে এক দিনের কারাদণ্ড এবং আরেকজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উমর ফারুক আরও বলেন, জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন স্থানে সাইনবোর্ড স্থাপন, মাইকিং এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার