হোম > সারা দেশ > ঢাকা

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আরেক হত্যা মামলায় গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় ভ্যানচালক রিপন হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন।

জাহাঙ্গীর আলমকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।

আদালতের কোতোয়ালি থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই অনুপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোতোয়ালি থানার মামলায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর কোতোয়ালি থানাধীন এলাকায় ছাত্র-জনতার ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নেন ভ্যানচালক রিপন। ওই দিন তিনি গুলিবিদ্ধ হন। দুদিন পর ৭ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে রামগঞ্জে গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

এ ঘটনায় গত বছরের ২৮ আগস্ট নিহত রিপনের স্ত্রী শামীমা আক্তার রুমা বাদী হয়ে ২০০ জনকে আসামি করে রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে রাজধানীর গুলশান এলাকা থেকে আটক করা হয় জাহাঙ্গীর আলমকে। ওই দিন তাঁকে ধানমন্ডি থানায় করা কিশোর মোতালিব হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। পরে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার