হোম > সারা দেশ > ঢাকা

ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতেছেন বক্সার সুর কৃষ্ণ চাকমা

প্রথমবারের মতো এশিয়ান বক্সিং ফেডারেশনের সুপার লাইটওয়েট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ বেল্ট জিতেছেন বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের অপরাজিত চ্যাম্পিয়ন বক্সার সুর কৃষ্ণ চাকমা।

ঢাকায় গতকাল শনিবার অনুষ্ঠিত প্রো–বক্সিং চ্যাম্পিয়নশিপ ২.০ ফাইট নাইটে নেপালের মহেন্দ্র বাহাদুর চাঁদকে হারিয়ে এই শিরোপা জেতেন সুর কৃষ্ণ চাকমা।

এবারের আসরে লড়াই ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আট রাউন্ডের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজেয় থাকার ছন্দটা ধরে রাখেন সুর কৃষ্ণ এবং পৌঁছে যান সাফল্যের শিখরে।

বাংলাদেশের প্রো–বক্সিংয়ের আয়োজক এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রমোশন ও বাংলাদেশ বক্সিং ফেডারেশনের (বিবিএফ) উদ্যোগে হয়েছে এবারের চ্যাম্পিয়নশিপ। তাতে বাংলাদেশ ছাড়াও অংশ নেন রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, নেপাল ও ভারতের বক্সাররা। ৬টি ভিন্ন ক্যাটাগরিতে ১৬ জন প্রতিযোগী অংশ নেন।

বাংলাদেশের কোনো পেশাদার বক্সারের জন্য সর্বোচ্চ এই অর্জন প্রসঙ্গে সুর বলেন, ‘বাংলাদেশের হয়ে বক্সিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া আমার স্বপ্ন। সাউথ এশিয়া থেকে এবার এশিয়ার শীর্ষ অবস্থানে পৌঁছানোটা সেই স্বপ্নের কয়েকটি ধাপ অতিক্রম করা। এই জয়গুলো আমাকে সাহস দিচ্ছে, প্রেরণা জোগাচ্ছে। আগামীতে বিশ্ব বক্সিংয়ে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করতে পারব বলে আমি আশাবাদী।’

বিকাশের ব্র্যান্ড এনডোর্সার সুর কৃষ্ণ চাকমা। বিকাশ নির্মিত ‘আমার বিকাশ ঠেকায় কে’ গানে প্রতীকীভাবে ফুটে উঠেছে বাংলাদেশের সাধারণ মানুষের অদম্য শক্তির বিকাশ।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপির ছাত্র এই বক্সার স্নাতক ও স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে। রাঙামাটিতে জন্মগ্রহণ করা সুর কৃষ্ণ চাকমা বক্সিং ক্যারিয়ারের ধাপে ধাপে সফলতার যাত্রায় এগিয়ে চলেছেন।

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক