হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উদ্ধার করা ভারতীয় পণ্য। ছবি: সংগৃহীত

রাজধানীর বংশাল থানাধীন তাঁতীবাজার মোড় এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা। গতকাল রোববার (৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বংশাল থানার সূত্র জানায়, তাঁতীবাজার মোড়সংলগ্ন এসএ পরিবহনের স্টোররুমের সামনে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আসার খবরে অভিযান চালানো হয়। অভিযানে তেল, সাবান, চকলেট, পারফিউম, ফেসওয়াশ, প্যান্টের কাপড়সহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজারমূল্য ৩৩ লাখ ৫৩ হাজার টাকা।

পুলিশ জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে বিদেশি পণ্য দেশে এনে বিক্রি করছিলেন। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের বিরুদ্ধে বংশাল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার