হোম > সারা দেশ > ঢাকা

সোহরাওয়ার্দী উদ্যানে ১৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার ‎

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

‎রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৩-এর বিশেষ অভিযান শেষে ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করা হয় সোহরাওয়ার্দী উদ্যানের পশ্চিম পাশের পরিত্যক্ত ফুলওয়ালা ক্যানটিনে। এ সময় মো. রনি মিয়া (২০) ও মো. তুহিন ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়।

‎রাতে র‍্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বলেন, তাঁরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ ও বিক্রিতে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, অবৈধভাবে মাদক সংগ্রহ ও বিক্রির মাধ্যমে দেড় গুণ মুনাফা অর্জন করতেন।

‎সনদ বড়ুয়া বলেন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে জোরদার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে সাধারণ জনগণ নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে। ‎

‎গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাহবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক