হোম > সারা দেশ > ঢাকা

দুটি ছাত্রসংগঠনের বাধার আশঙ্কায় ঢাবিতে আরেফিন সিদ্দিকের দোয়া মাহফিল স্থগিত

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের স্মরণে আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ে আরেফিন সিদ্দিকের শুভাকাঙ্ক্ষী শিক্ষকেরা। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নিরাপত্তা শঙ্কার কথা জানালে তাঁরা এ প্রোগ্রাম স্থগিত করতে বাধ্য হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এ আলোচনা সভা এবং দোয়া মাহফিল হওয়ার কথা ছিল। তবে গতকাল বুধবার প্রশাসন আয়োজকদের এ প্রোগ্রাম কেন্দ্রিক নিরাপত্তা শঙ্কার কথা জানায়। এ প্রোগ্রামে ছাত্রসংগঠন এবং শিক্ষার্থীরা উদ্বেগ এবং ক্ষোভ জানিয়েছে বলে সতর্কও করে। এতে আয়োজকরা এ প্রোগ্রাম স্থগিত কর‍তে বাধ্য হন।

এই বিষয়ে ক্লাব সভাপতি অধ্যাপক মো. ফজলুর রহমান বলেন, ‘স্যারের প্রতি শ্রদ্ধা জানিয়ে কয়েকজন শিক্ষক এই প্রোগ্রামের উদ্যোগ নিয়েছিলেন। গতকাল রাতে ক্লাবের সাধারণ সম্পাদক ফোন দিয়ে আমাকে জানান ওই প্রোগ্রামটি করা যাবে না।’

সাধারণ সম্পাদক আল মুজাদ্দেদী আলফেসানী জানান, তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, এই প্রোগ্রাম হলে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা আছে। এমনকি কোনো কোনো ছাত্রসংগঠন বা ছাত্ররা এতে বাধা দিতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।

আলফেসানী বলেন, ‘পরে আমি এ বিষয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করেছি। বিশ্ববিদ্যালয় যেহেতু নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না—তাই এটি আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি।’

অধ্যাপক ফজলুর রহমান বলেন, ‘এ প্রোগ্রামটি আরেফিন সিদ্দিকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা থেকেই আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। অনেকে বলছে এটি নীল দলের প্রোগ্রাম। কিন্তু এখানে আমরা কোনো প্লাটফর্মের ব্যানার ব্যবহার করিনি। আরেফিন সিদ্দিকের সঙ্গে যারা দীর্ঘদিন ছিলাম, তাঁদের আবেগ এবং শ্রদ্ধার জায়গা থেকে এ উদ্যোগ নেওয়া। এটি বন্ধ হওয়ায় আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত হয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘গতকাল রাতে দুটি ছাত্র সংগঠন আমাকে ফোন দিয়ে এ প্রোগ্রাম নিয়ে তাদের উদ্বেগের কথা জানান। শিক্ষার্থীদের মধ্য থেকেও এ প্রোগ্রাম কেন্দ্রিক কয়েকজন ক্ষোভ জানান। পরে আমি এ বিষয়টি ক্লাবের সেক্রেটারিকে জানাই। এরপর রাত ১টার দিকে ক্লাব থেকে স্মরণসভা এবং দোয়া স্থগিত করার বার্তা পাই।’

আরও খবর পড়ুন:

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী