হোম > সারা দেশ > ঢাকা

এফডিসিতে রামদা নিয়ে হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শনিবার বিকেলে রাম দা নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে  (এফডিসি) গতকাল শনিবার বিকেলে এক ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে অতর্কিতে হামলা চালান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তবে তিনি  নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছে এফডিসি কর্তৃপক্ষ।

জানা গেছে, এই ঘটনায় এফডিসির প্রশাসনিক ভবনের ২৪টি থাই গ্লাস ভাঙচুর করেন ওই ব্যক্তি। এক মাদক সেবনকারী এই হামলা চালাতে পারে বলে মনে করছে এফডিসি কর্তৃপক্ষ।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, ‘একজন লোক রামদা হাতে নিয়ে এফডিসিতে ঢুকে হামলা চালিয়েছে। তাকে দেখে অপ্রকৃতিস্থ মনে হয়েছে। আমরা থানায় জানিয়েছি। লোকটি থানা হেফাজতে আছে। আগামীকাল (আজ রোববার) সকালে হামলাকারীর বিরুদ্ধে মামলা করা হবে।’

এটা কোনো ষড়যন্ত্র কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তিনি একা ছিলেন। সুতরাং কিছুই বলা যাচ্ছে না। তবে এর অবশ্যই শাস্তি হবে।

নতুন পে-স্কেল ঘোষণা করায় সরকারের প্রতি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের কৃতজ্ঞতা

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী