হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

মুন্সিগঞ্জ প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে শুক্রবার ভোরে চলন্ত পিকআপভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান অংশে চলন্ত পিকআপভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) ভোর সাড়ে ৪টার দিকে কুচিয়ামোড়া ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রাকিব বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান মোহাম্মদ আজাদ হোসেন জানান, ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত পিকআপভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন। এতে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি এবং ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, `প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি

যমুনার সামনে উল্টো পথে আসা দুই সরকারি গাড়ির মুখোমুখি সংঘর্ষ

উত্তরায় হাসপাতালে ড্রাম বিস্ফোরণ, ওয়ার্ড বয় আহত

শেখ সেলিমের বিরুদ্ধে মামলার অনুমোদন, স্ত্রী–সন্তানদের সম্পদ বিবরণী চাইল দুদক