হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০, দেড় শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার (৩ মার্চ) ভোর থেকে দিনব্যাপী উপজেলার মির্জার চর ইউনিয়নের একটি দুর্গম চরে এ অভিযান চালানো হয়।

গতকাল সোমবার রাতে আইএসপিআরের পক্ষ থেকে গণমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড, আর্মি অ্যাভিয়েশন, র‍্যাব, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়। এ সময় দেড় শতাধিক ধারালো অস্ত্র, তিনটি মোবাইল ফোন এবং ২০ জন চিহ্নিত সন্ত্রাসী ও সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরে জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় আটক ব্যক্তিদের হস্তান্তর করা হয়। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার