হোম > সারা দেশ > ঢাকা

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকায় গতকাল শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ আবাসিক এলাকায় গতকাল শুক্রবার বিকেলে অজ্ঞান পার্টির কবলে পড়ে অষ্টম শ্রেণির এক ছাত্র।

নিকুঞ্জ-১-এর লেক ড্রাইভ সড়কের এ ঘটনা সম্পর্কে ভুক্তভোগী মুনতাসির রহমান তাহমিদের (১৩) বাবা মুকুল হোসেন মৃদা জানান, বিকেলে হাঁটার সময় পেছন দিক থেকে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাঁর ছেলের কাছে আসে। একপর্যায়ে তারা তার নাকে টিস্যু পেপারের মতো কিছু একটা চেপে ধরে। মুহূর্তের মধ্যে তাহমিদ অচেতন হয়ে পড়ে। প্রায় ৪০ মিনিট পর সে নিজেকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে। এরপর আশপাশের লোকজনের সহায়তায় ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে তাহমিদ।

এ বিষয়ে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলিম বলেন, ‘আমরা ঘটনাটি জেনেছি। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে