হোম > সারা দেশ > ঢাকা

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত ডিএমপি: কমিশনার সাজ্জাত আলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ছবি

আসন্ন বুদ্ধপূর্ণিমা-২০২৫ উদ্‌যাপনে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এক সমন্বয় সভায় এ কথা বলেন ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সভায় কমিশনার বলেন, শুভ বুদ্ধপূর্ণিমার অনুষ্ঠানগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ডিএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বৌদ্ধবিহার ও অনুষ্ঠানস্থলগুলোতে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর। মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশ সদস্য।

শেখ মো. সাজ্জাত আলী আরও জানান, শোভাযাত্রা চলাকালীন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। শোভাযাত্রার রুটে বাড়তি ট্রাফিক ব্যবস্থাপনা ও নজরদারি থাকবে।

সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীসহ ডিএমপির বিভিন্ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ। পরে বিভিন্ন সংস্থা ও ধর্মীয় প্রতিনিধিরা মতবিনিময়ে অংশ নেন।

সভায় আরও ছিলেন ঢাকা মহানগরের বিভিন্ন বৌদ্ধবিহারের প্রতিনিধি, বৌদ্ধধর্মীয় নেতারা, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ওয়াসা, গণপূর্তসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার