হোম > সারা দেশ > ঢাকা

সাগর-রুনি হত্যা: বাড়ির নিরাপত্তারক্ষীকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিক দম্পতি সাগর-রুনি। ফাইল ছবি

সাংবাদিক দম্পতি হত্যা মামলায় সাগর-রুনির বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২ মার্চ) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রক্ষিতে আদালত এই নির্দেশ দেন।

এ ছাড়া আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু পিবিআই প্রতিবেদন দাখিল না করায় আদালত নতুন তারিখ ধার্য করেন। এই নিয়ে ১১৬ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৫ এপ্রিল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই তারিখ ধার্য করেন।

আদালত সূত্র জানায়, গত বছর ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট তদন্তের দায়িত্ব থেকে র‍্যাবকে সরিয়ে পিবিআইকে দায়িত্ব দেন। এরপর নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয় এই মামলায়। নতুন তদন্ত সংস্থা তদন্তের অগ্রগতি বিষয়ে আজ কোনো প্রতিবেদন দাখিল করেননি। তবে সাগর-রুনি পশ্চিম রাজাবাজারের যে বাসায় ভাড়া থাকতেন ওই বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রকে জিজ্ঞাসাবাদের অনুমতি চান। আদালত অনুমতি দেন।

এর আগে ১১ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন। নতুন আবেদনে বলা হয়েছে, আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। পলাশ রুদ্র জামিনে আছেন।

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির