হোম > সারা দেশ > ঢাকা

পল্লবী মেট্রো স্টেশনে জাল নোট দিয়ে টিকিট কেনার চেষ্টা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জালনোটসহ গ্রেপ্তার শরীফুল ইসলাম। ছবি: সংগৃহীত

‎রাজধানীর পল্লবী মেট্রো স্টেশনে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টার সময় একজনকে আটক করা হয়েছে। পরে পল্লবী থানায় করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শরীফুল ইসলাম (২৮)।

আজ ‎বুধবার দুপুরে আজকের পত্রিকাকে এসব তথ্য জানান এমআরটি পুলিশের পরিদর্শক (অ্যাডমিন) সোহেল চৌধুরী।

‎‎তিনি বলেন, পল্লবী স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে জাল টাকা দিয়ে টিকিট কেনার চেষ্টাকালে শরীফুল ইসলামকে আটক করা হয়। তাঁর কাছ থেকে জাল টাকার নোট উদ্ধার করা হয়। পরে তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।

‎‎মেট্রোরেল স্টেশনের টিকিট ভেন্ডিং মেশিনে ছেঁড়া-কাটা ও জাল নোট গ্রহণ করে না। এতে জাল টাকা শনাক্তকারী মেশিনও রয়েছে।

‎ঈদকে কেন্দ্র করে জাল নোট চক্রের তৎপরতার চেষ্টা হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার