হোম > সারা দেশ > ঢাকা

যাত্রীর অভাবে বন্ধ লঞ্চ, যানবাহন ছাড়াই পদ্মা পাড়ি দিল ফাঁকা ফেরি

মুন্সিগঞ্জ প্রতিনিধি

দীর্ঘ ২৫ দিন পর যানবাহন ছাড়াই শিমুলিয়া-মাঝিকান্দি নৌ-রুটে একটি ফেরি পদ্মা পাড়ি দিয়েছে। তবে যানবাহন না থাকায় ফেরিটি ফাঁকাই ছিল। এদিকে যাত্রীর অভাবে শিমুলিয়া ঘাট থেকে আজ বৃহস্পতিবার সকালে ছেড়ে যায়নি কোনো লঞ্চ। 

বৃহস্পতিবার সকালে ফাঁকা ফেরি কুমিল্লা মাঝিকান্দি ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসে। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিইটিসি) শিমুলিয়া ঘাটের কর্মকর্তারা জানান, ঘাটে পর্যাপ্ত যানবাহন এলে এই রুটে ফেরি চলবে। 

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, সকালে ওপার (মাঝিকান্দি ঘাট) থেকে ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাটে আসে। কিন্তু ফেরিতে কোনো যানবাহন ছিল না। গত ঈদের সময় কিছু মোটরসাইকেল নিয়ে ফেরিটি ওপারে গিয়েছিল। তবে নাব্যসংকটে আর ফিরতে পারেনি। এখন ড্রেজিং করে নাব্যসংকট দূর করা হয়েছে। 

ফয়সাল জানান, এই রুটে এখন তিনটি ফেরি চলাচলের জন্য রয়েছে। কিন্তু ঘাটে কোনো যানবাহন আসেনি। ঘাটে যদি যানবাহন আসে তাহলে ফেরি চলবে। 

এদিকে যাত্রীর অভাবে লঞ্চও চলছে না এই রুটে। বিআইডব্লিউটিএর শিমুলিয়া ঘাটের বন্দর কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, ঘাটে কোনো যাত্রী নেই, যার কারণে সকাল থেকে কোনো লঞ্চ চলেনি। যাত্রী এলে লঞ্চ ছাড়বে বলেও জানান তিনি। 

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে