হোম > সারা দেশ > ঢাকা

নবাবগঞ্জে ভাতিজাকে কুপিয়ে হত্যা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি 

প্রতীকী ছবি

‎ঢাকার নবাবগঞ্জে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈলাইল ইউনিয়নের দড়িকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ওই গ্রামের শেখ রমিজের ছেলে। ‎

‎পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে রফিকুল ইসলাম (৪৫) তাঁর বাড়ির সীমানায় গাছ লাগাতে যান। এ সময় তাঁর আপন চাচা সেখানে গিয়ে তাঁকে গাছ লাগাতে বাধা দেন। তখন চাচা-ভাতিজার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চাচা আমির আলীর হাতে থাকা ধারালো দা দিয়ে ভাতিজা রফিকুলকে গলায় কোপ দেন। এতে রফিকুল চিৎকার দিয়ে মাটিতে পড়ে যান। ‎

‎পরিবারের লোকজন শব্দ শুনে এগিয়ে এসে রফিককে উদ্ধার করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃত্যুর খবর শুনেই চাচা আমির আলী পালিয়ে যান। সংবাদ শুনে প্রথমে পাড়াগ্রাম ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তপ্ত পরিবেশ শান্ত করে। পরে নবাবগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশের দুটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল করে। ‎

‎নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে। ভিকটিমের পরিবার শোকার্ত। তাই মামলার প্রক্রিয়ায় একটু সময় নেবে। তারা লিখিত দিলেই মামলা নেওয়া হবে।

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় আরও একজন গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষার বার্তা নিয়ে বর্ষাকে আবাহন

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলা: অর্থনীতিবিদ আবুল বারকাতের জামিন নামঞ্জুর

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে