হোম > সারা দেশ > ঢাকা

শেষ হলো বিমানের প্রি-হজ কার্যক্রম

বিশেষ প্রতিনিধি, ঢাকা

আজ ২১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়া ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের প্রি-হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ছবি: আজকের পত্রিকা

বিমান বাংলাদেশ এয়ারলাইনস চলতি বছরের পবিত্র হজ উপলক্ষে পরিচালিত প্রি-হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। জাতীয় পতাকাবাহী এ সংস্থা ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে মোট ৩৮ হাজার ৬৮০ জন হজযাত্রীকে নিরাপদ, সুশৃঙ্খল ও আরামদায়কভাবে সৌদি আরবে পরিবহন করেছে।

আজ বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ২১৫ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়া বিজি-৩৩৫ ফ্লাইটের মাধ্যমে এ বছরের প্রি-হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, শুধু নিজস্ব যাত্রীই নয়, ঢাকায় সৌদিয়া ও ফ্লাইনাস এয়ারলাইনসের যাত্রীসহ মোট ৭৬ হাজার ১৯৭ জন যাত্রীর গ্রাউন্ড হ্যান্ডলিং এবং অন্যান্য যাত্রীসেবা কার্যক্রমও দক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে তারা সম্পন্ন করেছে।

এর আগে গত ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ‘হজ ফ্লাইট-২০২৬’ উদ্বোধনের মাধ্যমে চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

হজযাত্রীদের সেবার অংশ হিসেবে এ বছর এসিআই লিমিটেড ও ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় বিশেষ ‘হজ কেয়ার প্যাক’ বিতরণ করা হয়। পুরো কার্যক্রম সফল করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে দায়িত্ব পালন করেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষতা, আন্তরিকতা ও সেবার উৎকর্ষতার মাধ্যমে জাতীয় পতাকাবাহী এয়ারলাইনস হিসেবে বিমান আবারও তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। একই সঙ্গে হজ কার্যক্রম সফল করতে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংস্থাটি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার