হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আজ সকালে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন ধরে যায়। ছবি: আজকের পত্রিকা

‎রাজধানীর ফার্মগেটে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে।‎

‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িটি পুড়ে গেছে।

আজ সকালে রাজধানীর ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন ধরে যায়। ছবি: আজকের পত্রিকা

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এসময় মাইক্রোবাসটির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে নেমে যান। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফার্মগেটে একটা মাইক্রোবাসে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার